মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

বঙ্গবন্ধুর সমর্থনে ছাত্র আন্দোলনে সহনীয় ভূমিকা রাখেন এম কে আনোয়ার: তোফায়েল আহমেদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনে ছাত্র আন্দোলনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সহনীয় ভূমিকা রাখেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এম কে আনোয়ারের তৃতীয় জানাজা শেষে স্মতিচারণকালে তিনি একথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ।

তোফায়েল আহমেদ বলেন, “আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন তিনি (এম কে আনোয়ার) জেলা প্রশাসক ছিলেন, বঙ্গবন্ধুর সমর্থনে যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনে তিনি সহনীয় ভূমিকা পালন করেন। ”

বিরোধী দলে অবস্থানকালেও তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।

জানাজা শেষে এম কে আনোয়ারের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার কুমিল্লার তিতাসে বাদ জোহর চতুর্থ জানাজা এবং হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা শেষে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

বঙ্গবন্ধুর সমর্থনে ছাত্র আন্দোলনে সহনীয় ভূমিকা রাখেন এম কে আনোয়ার: তোফায়েল আহমেদ !

আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭