মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

সংলাপের শুরুতেই সিইসি: এতোদিন আমরা ভারি বক্তব্য শুনেছি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারসহ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ শুরু হয়েছে নির্বাচন কমিশনের। আর সংলাপের শুরুতেই বর্তমান সিইসি জানিয়েছেন, এতোদিন আমরা ভারি বক্তব্য শুনেছি। আজ আপনাদের কাছে পেয়ে হালকা অনুভব করছি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

এ সংলাপে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, এটিএম শামসুদ হুদা, ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ, শাহ নেওয়াজসহ সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক আইজিপি, সাবেক বিভিন্ন গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধির মাধ্যমে সংলাপের সূত্রপাত হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দল, ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক এবং ২৩ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করে ইসি। আজ নির্বাচন বিশেষজ্ঞদের এই সংলাপের মধ্যদিয়ে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

সংলাপের শুরুতেই সিইসি: এতোদিন আমরা ভারি বক্তব্য শুনেছি !

আপডেট সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭