মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

আমরা কারও কাছে দয়া ভিক্ষা করি না: মির্জা ফখরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কারও কাছে দয়া ভিক্ষা করি না। আমরা এ কথা বলি না, আমাদের ক্ষমতায় বসিয়ে দাও, কাউকে বলি না এ কথা।
আমরা এ কথা বিশ্বাস করি না, কেউ এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের প্রতি ইঙ্গিত করে এ বক্তব্য দিলেন বিএনপি মহাসচিব।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গণসংস্কৃতি দলের উদ্যোগে প্রয়াত রাজনীতিক অলি আহাদের ৫ম মৃত্যুবার্ষিকী ও প্রয়াত চলচ্চিত্রকার চাষি নজরুল ইসলামের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, আমরা সমগ্র বিশ্বের কাছে এ কথা বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নাই, গণতন্ত্রের মুখোশ পড়ে, গণতন্ত্রের লেবাস পড়ে যারা আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের কথা বলছে, তারা মিথ্যা কথা বলছে, তারা আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। আজকে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোট দিতে যেতে দেওয়া হয় না, আমাদের কোথাও দাঁড়াতেও দেওয়া হয় না, আমাদের সভা করতে দেওয়া হয় না। ঘরের মধ্যে মিটিং করতে হয় যেখানে গোয়েন্দা বাহিনীর কত লোক বসে আছে। এই যে বিষয়গুলো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না।

তিনি আরও বলেন, সেই কারণে আমরা বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করি, বাইরের থেকে কেউ আসলে তার সঙ্গে দেখা করি। এই কথাটাই আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে, বাংলাদেশে গণতন্ত্র নেই।

গণসংস্কৃতি দলের সভাপতি এস আল আলমের সভাপতিত্বে ও এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ার‌ম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিন, পিডিপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিম, ডিএলর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোন্সা কাজী ও প্রয়াত অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

আমরা কারও কাছে দয়া ভিক্ষা করি না: মির্জা ফখরুল !

আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭