মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে: সুষমা স্বরাজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে সাংবাদিকদের একথা জানান।

গত ২৫ অগাস্ট রাখাইনে সর্বশেষ সহিংসতার পর প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিশাল সংখ্যার এই রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য ‘বড় বোঝা’ হিসেবে আখ্যায়িত করে সুষমা স্বরাজ আরও বলেন, বাংলাদেশে কত দিন এই ভার বহন করবে। এর একটা স্থায়ী সমাধান হতে হবে।

এদিন, গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারকচিহ্নসমূহ উপহার দেন সুষমা স্বরাজ।

এর আগে, রবিবার বিকালে দু’দেশের মধ্যকার চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে জ্বালানি ও তথ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে: সুষমা স্বরাজ !

আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭