মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

নান্দাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমডি মামুনের দিনব্যাপী গণসংযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩০:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকায় আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মালয়েশিয়া বিএনপি শাখার প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এমডি মামুন বিন আব্দুল মান্নান রোববার (২২ অক্টোবর) সকাল থেকে নান্দাইল উপজেলার মুশুলী, রাজগাতী, গাংগাইল এবং চন্ডীপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে জনগণের সাথে সরাসরি কথা বলেন এবং নির্বাচনে অংশ গ্রহনের ইচ্ছা পোষন করেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে তিনি দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। এসময় তার সাথে ছিলেন যুবদল গাংগাইল ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। গণসংযোগকালে তিনি বেশ কয়েকটি মসজিদে অনুদান ও অসহায় দরিদ্রদের মাঝে উপস্থিত সাহায্য প্রদান করেন। গণসংযোগ শেষে তিনি নান্দাইল প্রেসক্লাব কার্যালয় পরিদর্শনে আসেন। অননির্ধারিত এই পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকরা ক্লাবে উপস্থিত ছিলেন। তিনি প্রেসক্লাবের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন। তিনি নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

নান্দাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমডি মামুনের দিনব্যাপী গণসংযোগ

আপডেট সময় : ০৯:৩০:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭