বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শুরু হয়েছে গৃহায়ণ অর্থায়ন মেলা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:১৮ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আয়োজনে শুরু হলো গৃহায়ণ অর্থায়ন মেলা ২০১৭।

গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ মেলার উদ্বোধন করেন। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে রিহ্যাব। তিন দিনব্যাপী এই মেলা আজ থেকে শুরু হয়ে আগামী ২১ অক্টোবর শেষ হবে।

মেলায় এবার মোট ৩১টি ডেভেলপার প্রতিষ্ঠান, ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সর্বোমোট ৪৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে ৪ শতাংশের বেশি সুদ নেই হাউজ বিল্ডং লোনে। আমাদের দেশে সুদের হার সিঙ্গেল ডিজিটে থাকলেও যা রয়েছে তা যৌক্তিক নয়।

তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে সবার জন্য আবাসন নিশ্চিত করা একটি কঠিন কাজ। দেশের শতকরা ৭২ভাগ লোক গ্রামে বসবাস করে এবং দেশের মোট গৃহের ৮১ভাগ গ্রামে অবস্থিত। এই ৮১ ভাগ গৃহের মধ্যে ৮০ভাগই নিম্নমানের কাঠামো। জনসংখ্যা বৃদ্ধির কারণে যত্রতত্র বাড়ি নির্মাণ করায় প্রতিদিন প্রায় ২৩৫ হেক্টর কৃষি জমি নষ্ট হচ্ছে। তাই সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে শুধু নগরে বসবাসকারীদের জন্য নয়, গোটা দেশের একটি পরিকল্পনা প্রণয়ন জরুরি।

এই ধরনের মেলা একটি বিরল দৃষ্টান্ত জানিয়ে বিএইচবিএফসি চেয়ারম্যান বলেন, লোনের বিষয়ে জনগণের মনে যে প্রশ্ন থাকে তা স্পষ্ট করতে হবে। হাউজ বিল্ডং এ লোনের সুদের ওপর সুদ হয় না। এগুলো সকলকে জানাতে হবে। তাই দরকার প্রচার প্রচারণা। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা প্রশংসার দাবিদার।

এ ছাড়া ঋণ দেওয়ার বিষয়ে আরো স্বচ্ছতা আনার জন্য আগামী বছর থেকে টপ সিট করা হবে। এর মাধ্যমে কারা লোনের আবেদন করেছে, কারা পেল, কারা পেল না, কেন পেল না তার বিবরণ থাকবে বলেও জানান তিনি।

রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীন বলেন, আবাসনের জন্য দেশের মানুষকে কীভাবে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া যায় তা ছিল আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। হাউজ বিল্ডিং সিঙ্গেল ডিজিটে লোন দেওয়া শুরু করেছে। এজন্য হাউজ বিল্ডিংকে ধন্যবাদ। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে নতুন একটি সম্পর্ক তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচবিএফসি এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী। এ সময় আরো বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনূসুর রহমান, রিহ্যাবের সহ-সভাপতি (১ম) লিয়াকত আলী ভূইয়া, মেলা উদ্‌যাপন কমিটির আহবায়ক মো. জাহিদুল হক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শুরু হয়েছে গৃহায়ণ অর্থায়ন মেলা !

আপডেট সময় : ১২:১৮:১৮ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭