বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

শৈলকুপায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৪ই অক্টোবর ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আবাইপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ও বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

শৈলকুপায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭