বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

বিএনপি সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক: ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক। বিএনপি শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় তারা নির্বাচনে আসুক। সংলাপে অংশগ্রহণ প্রমাণ করছে তারা নির্বাচনেও আসবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দুর্বলকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় না। তিনি আরো বলেন, আগের (২০১৪ সালের ৫ জানুয়ারি) নির্বাচনেও আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি অংশ নিক। ওই নির্বাচনে অংশ না নিয়ে তাদের বিশাল ক্ষতি হয়ছে- তা এখন সবাই বলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বিদেশ সফর সম্পর্কে যা বলার তা সুপ্রিম কোর্ট ও আইনমন্ত্রীই বলেছেন। এর বাইরে সরকারের আর কোনো বক্তব্য নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত সংলাপে সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা দেবে আওয়ামী লীগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

বিএনপি সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক: ওবায়দুল কাদের !

আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭