বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

অবশেষে হবিগঞ্জ জেলার অধিনে স্বীকৃতি পেল লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৪১:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভিতরে লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বে ও দীর্ঘদিন ধরে সেই স্কুলটির সকল প্রশাসনিক কার্যক্রম মৌলভীবাজার জেলার অধিনে ছিল । যার ফলে মৌলভীবাজার থেকে শিক্ষকরা এসে সময় মতো ক্লাসে উপস্থিত হতে না পারায় শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছিল । দিন দিন অন্ধকারে চলে যাচ্ছিল কয়েক শতাধিক শিশুর ভবিষ্যৎ । জানা যায়, হবিগঞ্জ জেলার অধিনে থাকার পরও স্বাধীনতার পরবর্তী সময় থেকে স্কুলটির সকল কার্যক্রম মৌলভীবাজার থেকে পরিচালনা হয়ে আসছিল । হবিগঞ্জ জেলার অধিনে স্কুলটি করার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষ একের পর এক চেষ্টা করলে ও ওই সময় কোনো সফলতা আসেনি । অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ, গজনাইপুর ইউপি আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মনিন্দ্র লাল রায়, সাধারন সম্পাদক সৈয়দ আহমদ ও দাতা সদস্য সোহেল আহমেদ (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সাথে এ বিষয়ে কথা বলেন । তার দীর্ঘ প্রচেষ্ঠার পর গত ২১-০৯-২০১৭ ইং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সহকারী পরিচালক (বিদ্যা-২) মেহেরুন নেছা এর স্বাক্ষরকৃত এক প্রাপ্তি স্বীকার নামা পত্রে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টির সকল কার্যক্রম মৌলভীবাজার সদর উপজেলার পরিবর্তে হবিগঞ্জ জেলার উপজেলায় ন্যস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয় । দীর্ঘদিন পর এলাকার মানুষের আশা প্রত্যাশা পূরণ করায় (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’কে স্থানীয় জনসাধরণ অভিনন্দন জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

অবশেষে হবিগঞ্জ জেলার অধিনে স্বীকৃতি পেল লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ১০:৪১:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭