বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিশ্বের বৃহৎ পাঁচ স্মার্টফোন কোম্পানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রযুক্তির উৎকর্ষতায় বিশ্বজুড়ে জনপ্রিয় ডিভাইস এখন স্মার্টফোন। আর এ স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তারে সবচেয়ে এগিয়ে চীন।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৪৮ শতাংশই তাদের দখলে।

চলুন জেনে নিই বিশ্বের বৃহৎ পাঁচ স্মার্টফোন কোম্পানি সম্পর্কে-

স্যামসাং:

বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২২ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। এশিয়া বাদে বিশ্বের অন্য বাজারগুলোয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। তবে এশিয়ায় অপো, হুয়াওয়ে ও ভিভোর পর চতুর্থ অবস্থানে রয়েছে স্যামসাং।

অ্যাপল:

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপলের দখল দাঁড়িয়েছে স্যামসাংয়ের অর্ধেক বা ১১ শতাংশ। জনপ্রিয় আইফোন ডিভাইস নির্মাতা এ প্রতিষ্ঠান উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে সরবরাহ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

হুয়াওয়ে:

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাজার দখলের দিক থেকে অ্যাপলের সমপর্যায়ে পৌঁছেছে চীনভিত্তিক হুয়াওয়ে। এর দখল দাঁড়িয়েছে ১১ শতাংশ। ডিভাইস সরবরাহ বিবেচনায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠান।

ইউরোপ ও লাতিন আমেরিকায় এর অবস্থান দাঁড়িয়েছে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে।

অপো:

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অপোর দখল দাঁড়িয়েছে ৮ শতাংশ। এশিয়ায় স্মার্টফোন বাজারের ১৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্য বাজারগুলোয় শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারেনি চীনভিত্তিক অপো।

ভিভো:

এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে সরবরাহ বিবেচনায় ভিভোর দখল দাঁড়িয়েছে ৭ শতাংশ। এক্ষেত্রে সিস্টার কোম্পানি অপোর চেয়ে ১ শতাংশ পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এশিয়ার বাজারে এর দখল দাঁড়িয়েছে ১৩ শতাংশ।

এছাড়া শাওমি ও এলজির দখলে যথাক্রমে ৬ শতাংশ ও ৪ শতাংশ  বাজার রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্বের বৃহৎ পাঁচ স্মার্টফোন কোম্পানি !

আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭