বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অবশেষে বহুল প্রত্যাশিত পেপাল সেবা উদ্বোধন করবেন সজীব ওয়াজেদ জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবশেষে বহুল প্রত্যাশিত অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

আগামী ১৯ অক্টোবর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ এর দ্বিতীয় দিন পেপাল সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এই সেবার মাধ্যমে প্রবাসী বাঙালিরা দেশে টাকা পাঠানো এবং ফ্রিল্যান্সাররা তাদের কষ্টার্জিত আয় বাংলাদেশে আনতে পারবেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ ধরনের সেবা চালু করা গুরুত্বপূর্ণ। পেপাল চালু হওয়ায় নয়টি ব্যাংকের ১২ হাজার শাখা থেকে সেবা পাওয়ার সুযোগ হবে।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই পেপাল সেবা চালু করার চেষ্টা ছিল। এবারে ডিজিটাল বাংলাদেশের সফলতার পালকে আরেকটি মুকুট যুক্ত হলো। এর ফলে উপকৃত হবেন দেশের ফ্রিল্যান্সাররা। দেশে রেমিট্যান্স আসার হার বাড়বে। এছাড়া বাড়বে ডিজিটাল ট্রানজেকশনও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অবশেষে বহুল প্রত্যাশিত পেপাল সেবা উদ্বোধন করবেন সজীব ওয়াজেদ জয় !

আপডেট সময় : ০৪:৪৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭