বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ওয়্যারলেসে চার্জ হচ্ছে গাড়ি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইলেক্ট্রিক গাড়ির জন্য এবার তারবিহীন (ওয়্যারলেস) চার্জিং সুবিধা নিয়ে এসেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। কোম্পানিটির ৫৩০ই মডেলের হাইব্রিড গাড়িতে যুক্ত হতে যাচ্ছে নতুন এই প্রযুক্তি।

মোবাইলের ন্যায় ইন্ডাকশনের মাধ্যমে কাজ করা প্রযুক্তিটিও চার্জিং ম্যাটের মাধ্যমে কাজ করে। তবে গাড়িটি সেটির ঠিক ওপরে পার্ক করার সুবিধার্থে গাড়ির নিচে বেশ কিছু সেন্সর স্থাপন করা হবে।

বিএমডব্লিউর তথ্য অনুযায়ী, এটি গাড়িতে থাকা ৯ দশমিক ৪ কিলোওয়াটের ব্যাটারি তিন ঘণ্টা ৩০ মিনিটে চার্জ করতে পারবে। বিএমডব্লিউ এই প্রযুক্তি ৫৩০ই এর পাশাপাশি ৩৩০ই, ৭৪০ই ও এক্স৫ মডেলেও যুক্ত করার কথা বলেছে। তবে সিস্টেমটির মূল্য এবং কবে নাগাদ ইউরোপের বাইরে পাওয়া যাবে তা নিয়ে কিছু জানা যায়নি।

ওয়্যারলেস সুবিধা অফিস, শপিং মল থেকে শুরু করে রাস্তার পাশের পার্কিং সুবিধা ভবিষ্যতে যুক্ত করা হতে পারে। এর ফলে ইলেক্ট্রিক গাড়ির ব্যবহার উপযোগিতা বহুগুণ বেড়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওয়্যারলেসে চার্জ হচ্ছে গাড়ি !

আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭