সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

সহিংসতার জেরে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কায় জাতিসংঘ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্ক লোকক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কা রয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্ক বলেন, এখনও রোহিঙ্গারা আসছেন। এটি থামেনি। আবারও তাদের ঢল নামার শঙ্কা রয়েছে। জাতিসংঘ সে হিসেবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়াও রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার সুযোগ দিতে আবারও তিনি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা জোয়েল মিলম্যান একটি পৃথক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিদিন দুই হাজার করে রোহিঙ্গা এখনও বাংলাদেশে আসছেন। এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সোয়া পাঁচ লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। বেসরকারিভাবে এই সংখ্যা দশ হাজার পার করেছে মধ্য সেপ্টেম্বরেই। কোনো আন্তর্জাতিক প্রতিনিধিদল সেখানে কাজ করার সুযোগ না পাওয়ায় নতুন তথ্য জানা যাচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সহিংসতার জেরে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কায় জাতিসংঘ !

আপডেট সময় : ০৫:২৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭