বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন সমাপ্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ণ, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের নয়াদিল্লীতে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়েছে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে ভারতের নিজস্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক বিশ্বে এর প্রভাব ও বিস্তার নিয়ে পর্যালোচনা করেন। বিভিন্ন দেশের বক্তরা বিভিন্ন সেশনে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন।

শুক্রবার পরিকল্পনা কমিশনের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিভিন্ন সেশনে বক্তব্য রেখে বাংলাদেশের অবস্থান দৃঢ় করেছেন।

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ভারতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্মেলনে বেশ কয়েকটি অধিবেশনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশ ও ভবিষ্যৎ বিশ্ব নিয়ে আলোচনা করেন।

পরিকল্পনামন্ত্রী বৃহস্পতিবার সিঙ্গাপুর ভিত্তিক সিএনবিসি এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রমাগত ভৌত অবকাঠামোগত উন্নয়নের কথা উল্রেখ করেন। বাংলাদেশের এ উন্নয়নে চীন ও ভারত আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি জানান এবং এ বন্ধু দেশগুলো সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন সমাপ্ত !

আপডেট সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ণ, শনিবার, ৭ অক্টোবর ২০১৭