সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালন না করায় ক্ষুব্ধ গয়েশ্বর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটি স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গয়েশ্বর বলেন, ওয়ান ইলেভেনের দুঃসময়ে জিয়া পরিবারের পাশে যারা ছিলেন তাদের মধ্যে হান্নান শাহ অন্যতম। সেই সময় সবার আগে এগিয়ে এসেছিলেন তিনি। অথচ এখন তার স্মরণসভা কেন্দ্রীয়ভাবে করা হয় না- এটি খুবই দুঃখজনক।

একদিন আমরাও থাকব না, তখন কেউ আমাদেরও স্মরণ করবে না যোগ করেন তিনি। হান্নান শাহর অবদানের কথা স্মরণ করে গয়েশ্বর বলেন, দেশ ও দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে এগিয়ে এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ তিনিই নিয়ে এসেছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য মেজর অব. মিজানুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাইয়্যেদুল ইসলাম বাবুল, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, হান্নান শাহ’র কনিষ্ঠ ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালন না করায় ক্ষুব্ধ গয়েশ্বর !

আপডেট সময় : ০২:১৭:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭