রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রুহুল কবির রিজভী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রেখেছে।
এ ধরনের ঘটনাকে আওয়ামী লীগ স্থায়ী রুপ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গতকাল শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

এসময় লিখিত বক্তব্যে রিজভী বলেন, কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক। জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে কিনা সংশয় প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ার প্রধান কারণ কূটনীতিক ব্যর্থতা।

এছাড়া সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, প্রতিদিনই নিখোঁজ কিংবা বিচারবহির্ভূত হত্যার খবর পাওয়া যায়, যা শুধু উদ্বেগজনক নয় ভয়ংকর আতংকেরও। অথচ সরকার বরাবর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমের মতো বিষয়গুলো অস্বীকার করছে। ২০টি মানবাধিকার সংগঠনের মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বলেছে, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮২৩ জন। একই সময়ে গুমের শিকার হন ৩৪ জন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, দেশের এমন এক ভয়ানক পরিস্থিতিতে গতকাল ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসনিা বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার বাতিঘর। তার হাস্যকর এমন মন্তব্যে গোটাজাতি লজ্জা পেয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রুহুল কবির রিজভী !

আপডেট সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭