রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার প্রতীক: আ ক ম মোজাম্মেল হক !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীকে বিশ্ব মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা শুধু বাঙালি জাতিরই নন বিশ্বনেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ‘জননেত্রী শেখ হাসিনা ও মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংকট নিরসনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী তৎপরতা চালাচ্ছেন। তার কার্যকর পদক্ষেপে বিশ্ববিবেক ইতোমধ্যে জাগ্রত হয়েছে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্যে শেখ হাসিনার নেয়া পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা একজন মানবিক গুণাবলী সম্পন্ন নেতা। মানুষের মানবিক মর্যাদা, সাম্য, গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও মানবাধিকার সুনিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার প্রতীক: আ ক ম মোজাম্মেল হক !

আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭