বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চিংড়ির বাজারে ধস, চাষিরা দিশেহারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হঠাৎ করেই চিংড়ির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগেরহাটের চিংড়ি চাষিরা। ফলে  চিংড়ি চাষের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ম্লান হয়ে গেছে তাদের মুখের হাসি।

বাগেরহাটের বাজারে গলদা চিংড়ির দাম প্রতি কেজিতে চার থেকে সাড়ে চারশ টাকা কমে গেছে। যুক্তরাজ্যসহ আমদানিকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে বাগেরহাটে চিংড়ির দাম পড়ে গেছে বলে দাবি স্থানীয় মৎস্য বিভাগের।

বাগেরহাটের বিভিন্ন চিংড়ি বাজার ঘুরে ও চাষিদের সাথে কথা বলে জানা যায়,  এখন চিংড়ি বিক্রির যথোপযুক্ত মৌসুম। বছরের ভাদ্র ও আশ্বিন মাসের এই সময়ে চাষিরা তাদের ঘেরের সব চিংড়ি ধরে বাজারে বিক্রি করে থাকেন। ফলে এ সময়ে অর্থপ্রবাহ থাকায় চিংড়ি ব্যবসায়ীরা ফুরফুরে মেজাজে থাকেন। কিন্তু হঠাৎ করে বাগেরহাটের বারাকপুর, সিন্ডবি বাজার ও ফলতিতা মৎস্য আড়তে গলদা চিংড়ির দাম প্রতি চার থেকে সাড়ে চারশ টাকা কমে গেছে। আর এতে ম্লান হয়ে গেছে চিংড়ি চাষিদের মুখের হাসি। উপরন্তু ধার-দেনা নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে তাদের।

চলতি মৌসুমে গলদা চিংড়ির বর্তমান বাজার দর ৫ গ্রেড ৭৫০ টাকা, যা তিন মাস আগে ছিল ১১০০ টাকা। ১০ গ্রেড ৬৫০ টাকা, যা আগে ছিল ৯৫০ টাকা। ১৫ গ্রেড ৫৫০ টাকা, যা আগে ছিল ৯৫০ টাকা।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরী বলেন, যুক্তরাজ্যসহ আমদানিকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারনে স্থানীয় বাজারে চিংড়ির দাম পড়ে গেছে বলে আমাদের দেশের রপ্তানিকারকরা বলছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। চিংড়ির দাম খুব শিগগির আবার আগের জায়গায় ফিরবে বলে আশা করছি।

বাগেরহাট বারাকপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি বলেন, আড়ৎদারদের সাথে আমদানি ও রপ্তানিকারকদের কোন সম্পর্ক নেই। আমাদের দেশের রপ্তানিকারকরা তাদের নিয়োগ করা নির্দিষ্ট এজেন্টদের মাধ্যমে চিংড়ি কেনাবেচা করে থাকেন। যার কারণে আন্তর্জাতিক বাজারের খবর আমরা সব পাইনা। এজেন্টরা আমাদের যেভাবে বুঝান সেভাবেই এই চিংড়ির বাজারটা চলছে।

চিংড়ির দাম বাড়া-কমায় সরকারের মৎস্য বিভাগের তদারকি না থাকায় তারা এই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তার। তাই এই চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। তা নাহলে বৃহৎ এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা তার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চিংড়ির বাজারে ধস, চাষিরা দিশেহারা !

আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭