সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৮:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূলত আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির কর্মসূচি অনুযায়ী গতকাল সয়ংকালে অর্থাৎ সন্ধ্যায় দেবীর বোধন সম্পন্ন হয়েছে।
মহালয়ার মাধ্যমে শুরু হয়েছিল দেবীর আবাহন। আজ মহাষষ্ঠীতে দেবী কৈলাস থেকে মর্ত্যলোকে এলেন।

জগতের কল্যাণ কামনায় এবার দেবী দুর্গা আসছেন নৌকায়। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি মর্ত্যলোকে আসছেন বাপের বাড়ি বেড়াতে। সঙ্গে আসছেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী; ধন, ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক। অন্যদিকে, দেবী দুর্গাকে বরণ করতে ভক্তরাও সমানভাবে উদগ্রীব। তাদের আয়োজনও কম নয়।

এবারের দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে ইতিমধ্যেই বর্ণাঢ্য প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় বিশেষভাবে নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশের ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপগুলোয় পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান, বস্ত্র প্রদান অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব শেষ হবে। সেদিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন। পঞ্জিকা অনুযায়ী দেবী এবার বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।

উল্লেখ্য, এবার দেশব্যাপী প্রায় ৩০ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব !

আপডেট সময় : ১১:৪৮:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭