মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে:হুসেইন মুহম্মদ এরশাদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। সু চি বলেছেন তারা বেছে বেছে কিছু রোহিঙ্গা নেবেন। গতকাল রবিবার সকালে রংপুরের দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় এরশাদ সু চির সমালোচনা করে বলেন, রোহিঙ্গাদের কোনো পরিচয়পত্র নেই, ভিসাও নেই। কিভাবে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার সরকার। এটা তাদের ভাওতাবাজি। রোহিঙ্গাদের ভার আমাদেরকেই বহন করতে হবে।

রংপুরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রার্থীর নাম অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সে কাজ করছে। মূলত নিজের ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এবার রংপুর এসেছি।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবনে তিনি পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে:হুসেইন মুহম্মদ এরশাদ !

আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭