সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় বিএনপি:তথ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গা বিষয়ে বিএনপি হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গতকাল শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাসদ জাতীয় কমিটির সভার দ্বিতীয় ও শেষদিনে সভাপতির ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, রাজনীতিকে পাশে সরিয়ে রেখে মানবতাকে সবার ওপরে তুলে ধরে শেখ হাসিনা শরণার্থীদের রক্ষা ও সংকট নিরসনে জাতিসংঘে যে ৫ দফা দাবি তুলেছেন তা রোহিঙ্গা সমস্যা সমাধানের নিখুঁত প্রয়াস হলেও বিএনপি এর সমালোচনায় লিপ্ত। কারণ, তারা এক্ষেত্রে গঠনমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা, মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের অনুসন্ধানী দল প্রেরণ, মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাধানে সুরক্ষা বলয় গড়া, রাখাইন থেকে বিতাড়িত প্রত্যেক রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা ও কফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়নের ৫ দফা দাবি পেশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় বিএনপি:তথ্যমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭