সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করলে আইনগত ব্যবস্থা: তারানা হালিম !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি করা যাবে না। রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে যোগাযোগের জন্য আগামী তিন দিনের মধ্যে কক্সবাজারের সব রোহিঙ্গা শরণার্থীশিবিরে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফোন বুথ স্থাপন করা হবে। এসব বুথ থেকে খুব কম খরচে মোবাইল ফোন দিয়ে স্থানীয় (লোকাল) কল করতে পারবেন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

গতকাল শনিবার রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল সিমকার্ড বিক্রয় নিয়ন্ত্রণসংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্তগুলো গণমাধ্যমে তুলে ধরে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি, মোবাইল ফোন অপারেটর, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রসহ (এনটিএমসি) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, টেলিটক থেকে আপাতত লোকাল কল করতে পারবেন রোহিঙ্গারা। আর শীঘ্রই এ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করতে যাবেন তারান হালিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করলে আইনগত ব্যবস্থা: তারানা হালিম !

আপডেট সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭