বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

‘ইরমা’র কারণে পিছাতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রলয়ঙ্করী হারিকেন ‘ইরমা’র তাণ্ডবে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের মহাকাশযাত্রা।

আগামী ১৬ ডিসেম্বর ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নামে ওই উপগ্রহটির মহাকাশযাত্রার কথা ছিল।
পিছিয়ে যাওয়ার কথা রটে গেলেও ওই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মহম্মদ মেজবাহজামান অবশ্য বলেছেন, ‘আমাদের তেমনই আশঙ্কা। তবে এখনও কিছুই নিশ্চিত হয়নি। ‘কোরিয়াস্যাট’সহ কয়েকটি উপগ্রহের উৎক্ষেপণের সময়সূচির (সিডিউল) রদবদল হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি এখনও। ‘

বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন দেশের প্রথম উপগ্রহটিকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু ‘ইরমা’র দাপটে আমেরিকার ফ্লোরিডায় বিপুল ক্ষয়-ক্ষতির দরুণ উপগ্রহটির উৎক্ষেপণে দেরি হবে বলেই খবর।

বেসরকারি মার্কিন মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’র ‘ফ্যালকন-৯’ রকেটে চাপিয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মহাকাশযাত্রার কথা ছিল। কিন্তু ভয়াবহ হারিকেনে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে উপগ্রহের লঞ্চপ্যাড দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই ‘স্পেস এক্স’র তরফে ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র উৎক্ষেপণ সম্ভব নয়।

বাংলাদেশের আগে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে দক্ষিণ কোরিয়া ও বুলগেরিয়ার দুটি উপগ্রহ উৎক্ষেপণের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে গত বুধবার জানিয়েছিলেন মহম্মদ মেজবাহজামান।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’কে যদি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকেই মহাকাশে পাঠাতে হয়, তাহলে তার জন্য আরও দুমাস সময় বেশি লাগবে বলে ‘স্পেসএক্স’র পক্ষ থেকে জানানো হয়েছে।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প’ কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ফ্রান্সের থালিস এলিনিয়া স্পেস ফেসিলিটিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণের কাজ শেষ হয়েছে। উপগ্রহটির কাজকর্ম পরখ করেও দেখা হয়েছে। বিশেষ কার্গো বিমানে চাপিয়ে উপগ্রহটিকে কেপ ক্যানাভেরালের লঞ্চ-সাইটে পাঠানোর কথা ছিল সেপ্টেম্বরের গোড়ায়।

২০১৫ সালের ২১ অক্টোবর বাংলাদেশ মন্ত্রিসভার একটি বিশেষ কমিটি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষপণের জন্য স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাবে অনুমোদন দেয়। ওই বছরের নভেম্বরে স্যাটেলাইট সিস্টেম কিনতে থেলিস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। প্রাথমিক ভাবে পাঁচ বছরের ওই চুক্তির শর্ত অনুযায়ী, উপগ্রহ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’এ রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। যার মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ডের এবং ১৪টি সি-ব্যান্ডের। ওই ট্রান্সপন্ডারগুলির মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। বাকিগুলো ভাড়া দেওয়া হবে। উপগ্রহটির গ্রাউন্ড স্টেশন বানানো হচ্ছে গাজিপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।

খবর: আনন্দবাজারের ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

‘ইরমা’র কারণে পিছাতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ !

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭