বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এবার নিখুঁত সেলফি তোলা শেখাবে অ্যাপ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেলফি তোলা অনেকেরই শখ। তবে সেটা নিখুঁতভাবে খুব কম লোকই সম্পন্ন করতে পারেন।
এবার তাদেরকে নিখুঁত সেলফি তোলা শেখাবে অ্যাপ।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুয়ের একদল কম্পিউটার বিজ্ঞানী এমন একটি অ্যাপ তৈরি করেছেন যা ব্যবহারকারীকে ভালো মানের সেলফি তোলার নির্দেশনা দেবে।

অ্যাপটিতে যুক্ত করা অ্যালগরিদম সিস্টেমটি আলোর গতি বিধি মুখের আকৃতি ও অবস্থান নির্ণয় করে। যা সেলফি তোলারে দক্ষতাকে আরও বাড়িয়ে তুলবে। কম্পিউটার দিয়ে তৈরি করা সেলফির মাধ্যমে গবেষকরা অ্যালগরিদমটি তৈরি করেছেন। এরপর কয়েক হাজার মানুষের দেওয়া ভোটের ভিত্তিতে আদর্শ ভার্চুয়াল সেলফিটি বেছে নিয়েছেন গবেষকরা।

বিজ্ঞানী দলটির অধ্যাপক ড্যান ভোজেল জানিয়েছেন, কিভাবে ক্যামেরা ধরলে সবচেয়ে ভালো ছবি আসবে ব্যবহারকারীরা তা অ্যাপটির মাধ্যমে শিখতে পারবেন। গবেষক দলটির দাবি, এই প্রযুক্তি ব্যবহারের ফলে সেলফির মান ২৬ শতাংশ বৃদ্ধি পাবে। তবে কবে নাগাদ অ্যাপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ‘অ্যান অ্যাপ ফর দ্য পারফেক্ট সেলফি’ শিরোনামে লেখা গবেষণা প্রবন্ধটি সাইন্স ডেইলি জার্নালে প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এবার নিখুঁত সেলফি তোলা শেখাবে অ্যাপ !

আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭