বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রতিদিন ভোর রাতে প্রবল তুষার ঝড় হয় মঙ্গলে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রবল তুষার ঝড় হয় লাল গ্রহ মঙ্গলে। আর সেই ঝড় প্রতিদিনই হয় ভোর রাতে।
তেমনই একটা সম্ভাবনার কথা হালে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। তবে সেই বরফের পরিমাণ তেমন কিছু বেশি নয়। এমনকী, মঙ্গলে পা রাখলে বরফের জন্য বিশেষ জুতোরও প্রয়োজন হবে না। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ফ্রান্সের পিয়ের কুরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

পৃথিবীর থেকে মঙ্গলের ঠান্ডা অনেকটাই বেশি। তাপমাত্রা কম-বেশি মাইনাস ১২৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই মারাত্মক ঠান্ডায় বরফ গলে জল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

গবেষকরা জানাচ্ছেন, মঙ্গলের বায়ুমণ্ডলের যেহেতু বেশির ভাগটাই উড়ে গেছে। তাই তার বায়ুমণ্ডল খুব পাতলা। ফলে, সূর্যের তাপে পৃথিবীর চেয়ে অনেক বেশি তেতে ওঠে ‘লাল গ্রহ’ মঙ্গলের পিঠ। তাই যদি সামান্যতম পানিও থাকে মঙ্গলের পিঠে, তা হলেও খুব তাড়াতাড়ি তা উবে যাবে। সেই উবে যাওয়া পানি উপরে উঠে জমে গিয়ে বরফ হয়। সেই বরফের টুকরোগুলো মঙ্গলের মেঘে ভেসে বেড়ায়। মেঘ ভারী হয়ে গেলে বরফের টুকরোগুলো ভোর রাতে নেমে আসতে থাকে মঙ্গলের বুকে।

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, মঙ্গলে মেঘ থেকে বরফ ঝরে পড়ে (তুষারপাত) অত্যন্ত দ্রুত গতিতে। ৫-১০ মিনিটেই তা মঙ্গলের মাটির ১-২ কিলোমিটার অঞ্চল ভরিয়ে দেয়। আগে জানা ছিল, তা হতে লেগে যায় কয়েক ঘণ্টা বা কয়েক দিন। মেঘে তুষার মিশে যাওয়ায় আবহাওয়া সামান্য ভেজাভেজাই থাকে বলা চলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিদিন ভোর রাতে প্রবল তুষার ঝড় হয় মঙ্গলে !

আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭