বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সাবধান, সারাহা অ্যাপ হাতিয়ে নিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারাহা অ্যাপ নিয়ে মাতামাতি খানিকটা কমেছে। কিছুদিন আগে ‘সারাহা’রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

বেনামী চিঠি আদানপ্রদানে এক আশ্চর্য রহস্যময়তার আস্বাদ পাচ্ছিলেন সবাই। লেটেস্ট ট্রেন্ড হয়ে উঠেছিল এই অ্যাপ। এবার সেই অ্যাপকে নিয়ে শোনা গেল নতুন খবর। যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে অ্যাপ ব্যবহারকারীদের।

একটি সূত্রে জানা যাচ্ছে, জাচারি জুলিয়ান নামের এক সিনিয়র নিরাপত্তা বিশ্লেষক যিনি আইটি সুরক্ষা সংক্রান্ত একটি সংস্থা বিশপ ফক্সে কর্মরত, তিনিই প্রথম আবিষ্কার করেন, সারাহা অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কপি করে নেয়। এর জন্য তারা ব্যবহার করে বার্প সুট নামের একটি সফটওয়্যার।

জানা যাচ্ছে, ওই অ্যাপে লগ ইন করলেই সেটি আপনার ইমেল ও ফোনের সমস্ত কনট্যাক্টকে কপি করে নেয়। যদিও সারাহার প্রস্তুতকর্তা জেইন অল-আবিদিন তৌফিক জানিয়েছেন, আসলে এটা করা হত পূর্ব পরিকল্পিত ‘ফাইন্ড ইওর ফ্রেন্ডস’ নামের একটি ফিচারের জন্য। তিনি টুইট করে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছেন, পরের আপডেটেই এই ডেটা রিকোয়েস্টটি ডিলিট করে দেওয়া হবে।

প্রসঙ্গত, কোনও অ্যাপ যখন ব্যবহারকারীদের এমন তথ্য কপি করে নেয়, যেটা প্রয়োজনে আসছে না, তখন সেই আচরণকে সন্দেহজনক বলে ধরা হয়। এ বছরই একটি সংস্থা তাদের কাছে থাকা ব্যবহারকারীদের ডেটা উবেরের মতো একটি ক্যাব সংস্থাকে বিক্রি করে দেয়। তা নিয়ে খুবই সমালোচনা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাবধান, সারাহা অ্যাপ হাতিয়ে নিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য !

আপডেট সময় : ০৪:২৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭