বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কূটনীতি ও বাণিজ্য একসঙ্গেই চলবে মিয়ানমারের সঙ্গে: কামরুল ইসলাম !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে চাল আমদানির সাফাই দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কূটনীতি ও বাণিজ্য একসঙ্গেই চলবে। দ্রুত সময়ে চাল আনা যাবে বলে মিয়ানমার গিয়েছি।
মাত্র তিন দিনের মধ্যে সেখান থেকে চাল আনা যাবে। ভিয়েতনাম থাইল্যান্ড থেকে চাল আনতে জাহাজ আসতে ১৫ থেকে ২০ দিন লেগে যায়। ফলে এক্ষেত্রে দামও তুলনামূলকভাবে কম হবে। তবে দাম এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে রবিবারের প্রশ্নোত্তর পর্বে নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলমান রোহিঙ্গা সংকটের সময় মিয়ানমার সফর নিয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই আমি মিয়ানমার গিয়েছি। তিনি বলেছেন, একদিকে ট্রেড চলবে। অপরদিকে কূটনীতিক তৎপরতাও চলবে।

এসময় খাদ্যমন্ত্রী আরো জানান, মিয়ানমার থেকে তিন লাখ টন চাল আনার চুক্তি হয়েছে। প্রথম চালানে এক লাখ ২০ হাজার টন চাল আসবে। এর মধ্যে একশ টন সিদ্ধ চাল ও ২০ টন সাদা আতপ।

এর আগে অপর এক সম্পূরক প্রশ্নে তিনি বলেছেন, চালের কোন সংকট নেই। চালের দামও স্থিতিশীল আছে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। এসময় তিনি আরও বলেন, আপনারা চালের দাম নিয়ে ভোক্তাদের স্বার্থে যেমন কথা বলছেন, সেটা ভালো। একইভাবে যদি আপনারা চাল উৎপাদনকারীদের স্বার্থের বিষয়টাও বিবেচনায় নিবেন বলে আশা করি। কারণ চাল উৎপাদনকারীরা উৎপাদন খরচ উঠাতে না পারলে তারা আর ধান উৎপাদন করবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কূটনীতি ও বাণিজ্য একসঙ্গেই চলবে মিয়ানমারের সঙ্গে: কামরুল ইসলাম !

আপডেট সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭