শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়ন চান কূটনীতিকরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব ও চলাফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করা কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন দেখতে চান কূটনীতিকরা। তারা বলেছেন, এই প্রতিবেদন বাস্তবায়িত হলে দূর হবে রোহিঙ্গা সমস্যা; নিজ দেশে নিরাপদে থাকতে পারবেন রোহিঙ্গারা।

গতকাল রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকের ব্রিফিং করা শুরু হয়। এতে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান এমন বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশের হয়ে এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সন্ধ্যা ৬টার দিকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে পরবর্তী ব্রিফ হওয়ার কথা রয়েছে। এরপর সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করা হবে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হক।

অন্যদিকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী এমন মত দিয়েছেন ঢাকায় ভ্যাটিক্যান সিটির প্রতিনিধি আর্জবিশপ জর্জ কোচেরি।

এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রধান শিনজি কুবো জানিয়েছেন, সমস্যার সমাধান হতে হবে। আশ্রয় দেওয়াদের ব্যাপারে এখনই কিছু সিদ্ধান্তে আসতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়ন চান কূটনীতিকরা !

আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭