শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয় :ফখরুল

  • আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সহায়ক সরকার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দল নিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সহায়ক সরকারের ব্যাপারটি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবেই করেছে। এদেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১৫৪ জনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছে। এজন্য এ সরকারের বৈধতাও নেই।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি, আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করেই আমরা নির্বাচনে যেতে চাই। আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয়, আমরা সেটাও চাই।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয় :ফখরুল

আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭