শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নান্দাইলে ঠিকাদারের সাথে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর মতবিনিময় সভা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২২ আগস্ট ময়মনসিংহ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন নান্দাইল উপজেলা এলজিইডি বিভাগের উন্নয়ন কাজের সাথে জড়িত ঠিকাদারদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। নান্দাইল উপজেলা প্রকৌশলী মোঃ আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় নির্বাহী প্রকৌশলী বলেন নান্দাইলে বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড মান বজায় রেখে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এলজিইডি বিভাগ ও ঠিকাদারদের বিশেষ ভূমিকা রয়েছে। নান্দাইলের ঠিকাদারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ আবুল ইসলাম ভুইয়া, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ময়মনসিংহে যোগদান করার পর থেকে সমগ্র জেলায় উন্নয়ন কর্মকান্ডে গতি ফিরে এসেছে। এলজিইডি’র রাস্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে কঠোর নজরদারী করা হচ্ছে। তিনি সরজমিন বিভিন্ন উপজেলায় উন্নয়ন কাজ ব্যক্তিগতভাবে পরিদর্শন ও পর্যবেক্ষন করে থাকেন। ২২ আগস্ট তিনি নান্দাইল উপজেলার বেশ কয়েকটি রাস্তা ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য নির্বাহী প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন গত ২৮ আগস্ট নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদলা বাজার সংলগ্ন স্থানে ৭০ মিটার লম্বা ব্রীজ নির্মাণ কাজের জন্য স্থান পরিদর্শন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নান্দাইলে ঠিকাদারের সাথে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭