শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অপরাধ সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় নারীরা সঠিক বিচার থেকে বঞ্চিত হন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জড়িতদের অপরাধ সঠিকভাবে চিহ্নিত ও প্রমাণ করতে না পারার কারণে নির্যাতিত নারীরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে জিও, এনজিও এবং সুশীল সমাজের সাথে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় নির্যাতিত নারী সাক্ষী এবং প্রমাণের অভাবে সুষ্ঠু বিচার পান না। সঠিক তথ্য-প্রমাণ না থাকার কারণে অপরাধীরাও পার পেয়ে যায়। এ বিষয়ে নারীদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার নারী এবং শিশুর জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা নির্মাণে সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা খুবই প্রয়োজন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

অপরাধ সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় নারীরা সঠিক বিচার থেকে বঞ্চিত হন !

আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭