রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুক্তামণির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রক্তনালী টিউমারে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির (১২) দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সাতক্ষীরা সদর উপজেলার কামার বাউসা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামণি। জন্মের দেড় বছর পর তার হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর তা বাড়তে থাকে। আক্রান্ত ডান হাতটি কোল বালিশের মতো ফুলে ওঠে। একপর্যায়ে তাতে ইনফেকশন হয়।

এরপর ১১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মুক্তামণির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন !

আপডেট সময় : ১১:৪৬:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭