রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এ বছরের সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের ফ্লাইট শেষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের ফ্লাইট শেষ হয়েছে সোমবার। ভিসাপ্রাপ্ত সকল হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যেই জেদ্দার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, অাজ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ১০৩ হজযাত্রী জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৪ হাজার ৮৭৩ জন ও সৌদিয়া এয়ারলাইন্স ৬২ হাজার ২৩০ হজযাত্রী বহন করেছে।

তিনি আরো জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ১২৫ জন হজযাত্রী বহন করার কথা ছিল। কিন্তু সৌদিয়া এয়ারলাইন্স তাদের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে বিমান বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হজযাত্রী বহন করে। সৌদিয়া এয়ারলাইন্সের ৬৩ হাজার ১২৫ হাজীকে বহন করার কথা ছিল।

মন্ত্রী বলেন, ভিসা অথবা বিমানের টিকিট না পাওয়ায়, মোট ৩৯৭ নিবন্ধিত হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যেতে পারেননি। গতকাল সোমাবার বিকেল ৩টায় জাতীয় পতাকাবাহী সর্বশেষ হজ ফ্লাইটটি উড্ডয়নের মধ্য দিয়ে এ বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এ বছরের সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের ফ্লাইট শেষ !

আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭