শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ না হলে মিয়ানমার দূতাবাস ঘেরাও: ইসলামী ছাত্র খেলাফত !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ না হলে মিয়ানমার দূতাবাস ঘেরাও করার হুমকি দেয়া হয়েছে চট্টগ্রাম থেকে।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম শাখা আয়োজিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেয়া হয়।

ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান কাসেমীর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল কুতুবী, মহানগর যুগ্ম-সেক্রেটারি মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইউনুছ, মাওলানা জুনাঈদ জাওহার, মাওলানা ইয়াসির মুহাম্মদ আরিফ, মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী, মাহমুদুল করীম কাসেমী প্রমুখ।

প্রধান অতিথি মঈনুদ্দীন রুহী বলেন, অবিলম্বে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ করুণ। যদি রোহিঙ্গা গণহত্যা বন্ধ না হয় তাহলে মিয়ানমার দূতাবাস ঘেরাও করে উচিত জবাব দেওয়া হবে।

বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের তাড়াতে মিয়ানমারের সামরিক জান্তা-পুলিশ বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। একটি স্বাধীন মুসলিম আরাকানকে দখল করে শতাব্দীকাল থেকে সেখানকার মুসলিমদের ওপর গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নারী-শিশু ও বৃদ্ধদের নিপীড়ন, জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারছে। ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে মুসলমানদের নিজ জন্মভূমি ছাড়া করছে।

বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর এত নির্মম নৃশংস নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ হওয়ার পরেও আজ বিশ্ব বিবেক নীরবতা পালন করছে। জাতিসংঘ সহ বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলোর কোন কার্যকরী পদক্ষেপ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ না হলে মিয়ানমার দূতাবাস ঘেরাও: ইসলামী ছাত্র খেলাফত !

আপডেট সময় : ১০:৫২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭