রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবার বন্যাদুর্গতদের পাশে কৃষি ঝিনাইদহের প্রশিক্ষণ ইনস্টিটিউট

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  এবার বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীরা। জানা গেছে, বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরা অর্থ তহবিল সংগ্রহ করে। এই কর্মসূচীতে এটিআই, ঝিনাইদহে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তারা মোট ২৫,০০০/- টাকার তহবিল সংগ্রহ করে এবং একটি টিম গঠনের মাধ্যমে এই অর্থ সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করবে। বন্যাদুর্গত এলাকার কৃষকদের বোরোর পর এবার আমন ও আউশে বন্যার বড় ধাক্কা লেগেছে। এই ধাক্কা সামলে নেয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা বিভিন্ন এটিআই, হর্টিকালচার সেন্টার ও বীজ উৎপাদন খামারে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী/২০১৭-১৮ গ্রহণ করে। এই কর্মসূচীর আওতায় এটিআই, ঝিনাইদহের নিজস্ব ১ একর জমিতে নাবী বিআর-২৩ জাতের বীজ দিয়ে আমন ধানের চারা উৎপাদন করে। উৎপাদিত ৮,০০০ আটি চারা গত ২৫ আগস্ট ২০১৭ খ্রিঃ রোজ শুক্রবারে ট্রাকযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মহোদয় বরাবর প্রেরণ করা হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল কাদের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয় এবং কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এটিআই, ঝিনাইদহ হতে প্রেরিত চারা দিনাজপুরের বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিতরণ করেন। দিনাজপুরের স্থানীয় কৃষকদের মতামত অনুযায়ী এটিআই, ঝিনাইদহ-র উৎপাদিত চারার গুণগত মান সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এবার বন্যাদুর্গতদের পাশে কৃষি ঝিনাইদহের প্রশিক্ষণ ইনস্টিটিউট

আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭