শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : কামরুল ইসলাম !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, খুনিরা পালিয়ে থাকতে পারবে না। বাংলার মাটিতে এদের বিচার হবেই।

খাদ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু হত্যার পরপরই রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পালাতে সহযোগিতা করেছেন। খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়েছেন। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য বন্ধ করে দেয়া হয়েছিল।

গতকাল রবিবার কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ঘাতকরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হত্যার চেষ্টা করেছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের এই নেতা।

কলেজের অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : কামরুল ইসলাম !

আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭