রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান: স্পিকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল শনিবার বাংলা একাডেমীতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনের ‘বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ এ কালেকশন অব আর্টিকেলস অ্যান্ড স্পিচেস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে ড. এ কে আবদুল মোমেন রচিত ‘বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ গ্রন্থ অবদান রেখেছে। নারীর ক্ষমতায়ন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন বিষয় লেখক তার গ্রন্থে তুলে ধরেছেন, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রেখেছে।

ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, অশোকা ফেলো সেলিম সামাদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ এ আরাফাত বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান: স্পিকার !

আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭