রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আজ রবিবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের অবকাশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাপ্তাহিক ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম আজ রবিবার (২৭ আগস্ট) থেকে ২ অক্টোবর (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ। আগামী ৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে যথারীতি খুলবে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দীর্ঘ অবকাশে আপিল বিভাগের অফিসের সময়সূচি সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিত সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

অবকাশকালীন জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলার বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য মনোনীত করছেন প্রধান বিচারপতি। আপিল বিভাগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি করবেন বলে আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এসব বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আজ রবিবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের অবকাশ !

আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭