শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পে হজযাত্রীদের বিক্ষোভ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৪:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ করেছেন হজযাত্রীরা। টাকা দিয়েও ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল হওয়ায় হজে যেতে না পারার অনিশ্চয়তায় এ বিক্ষোভ করেন তারা।

হজ এজেন্সিগুলোর প্রতারণা, গাফিলতি ও অতি মুনাফা লোভের কারণে এ অনিশ্চয়তা তৈরি হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠু সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হজযাত্রীরা।

বিক্ষোভকারী এক হজযাত্রী জানান, হজে যাওয়ার জন্যে সবার কাছ থেকেই সব ধরনের ফি নিয়েছে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল। কিন্তু ২৬ আগস্ট (শনিবার) হজ ফ্লাইটের শেষ সূচি হলেও এখনও পর্যন্ত তারা প্লেনের টিকিট পাননি। এরই মধ্যে ওই এজেন্সির স্বত্তাধিকারী সাইফুল ইসলামেরও কোনো খোঁজ নেই। আমরা এই প্রতারকের শাস্তি চাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ থেকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে। এবার হজ ফ্লাইট শুরুর পর থেকে ভিসা জটিলতায় ও হজযাত্রীদের বাড়ি ভাড়া সংক্রান্ত কারণে প্রায় ২৪টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

নিয়ম অনুসারে, হজযাত্রীদের ফ্লাইটের আগেই সৌদি আরবে বাড়ি ভাড়া করে ভাড়ার রসিদ ও বিমানের টিকিট নিশ্চিত করে হজ অফিস থেকে ডিও লেটার নিতে হয়। সৌদি আরবে বাড়ি ভাড়া না করার কারণে অনেক হজ যাত্রী ভিসা পেয়েও যেতে পারছেন না। তবে এ সমস্যা সমাধান অনেকাংশে হয়ে গেছে বলে জানান হজ অফিস পরিচালক এম সাইফুল ইসলাম।

বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পে হজযাত্রীদের বিক্ষোভ !

আপডেট সময় : ১০:৫৪:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭