রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলীকদমে আমতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ক্যাপশান: আমতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ বক্তব্য দেন ইউএনও মোঃ নায়রুজ্জামান।
লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি. বান্দরবানের আলীকদম উপজেলায় আমতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে গতকাল বৃহস্পতিবার মা-অভিভাবক সমাবেশ ও নবাগত প্রধান শিক্ষকের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে ছাত্রছাত্রীদের সদ্য সমাপ্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুচমিতা তঞ্চঙ্গ্যাকে সেরা মেধাবী শিক্ষার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক হুমায়রা বেগমের সাথে অভিভাবকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নায়রুজ্জামান। প্রধান অতিথির ইউএনও বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনে স্থানীয়ভাবে ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ে শ্রেণিভিত্তিক প্রতিযোগীতা মাধ্যমে উৎসাহ দেওয়া যায়। তিনি অভিভাবকদের সাথে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। তা সমাধানে শিক্ষক ও অভিভাবকদের নানা পরামর্শ দেন। এতে বক্তব্য দেন নবাগত প্রধান শিক্ষক হুমায়রা বেগম, সহকারী শিক্ষক বেলাল আহমদ ও মতিরাং ত্রিপুরা প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৮৮নং আলীকদম মৌজা হেডম্যান অংহ্লাচিং মারমা ও চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আলীকদমে আমতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭