রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে : ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২২:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছিল তা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের হওয়ায় বিএনপি আন্দোলন ও ক্ষমতায় যাওয়ার ‘রঙিন খোয়াব’ দেখেছিলো। কিন্তু তাদের সেই খোয়াব ভণ্ডুল হয়ে গেছে।

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে এই দিনে মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান।

এদিন, সাবেক এই আওয়ামী নেত্রীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে : ওবায়দুল কাদের !

আপডেট সময় : ০২:২২:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭