রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দুর্যোগ ও বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যা শিশুরা: শিশু বিষয়ক প্রতিমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দুর্যোগ ও বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যা শিশুরা। এ বিষয়ে পরিবারের সদস্যসহ সকলকে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্যোগী হতে হবে।

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন, ইউরোপীয় ইউনিয়ন ও খাদ্য অধিকার বাংলাদেশ-এর যৌথ আয়োজনে ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন নীতি ও অভিজ্ঞতা’ বিষয়ক কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কন্যা শিশুরা পুনর্বাসন কেন্দ্রে অথবা নিজ গৃহে অনেক সময় পাশবিক নির্যাতনের শিকার হয়। কন্যা শিশুর প্রতি স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদের সভাপতিত্বে কনভেনশনে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিচার্স ফেলো ড. নাজনীন আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের টিম লিডার ডোরসে ভোসে, খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

দুর্যোগ ও বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যা শিশুরা: শিশু বিষয়ক প্রতিমন্ত্রী !

আপডেট সময় : ১১:১০:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭