রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র ছিল: গণপূর্ত মন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়িার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে এক গভীর ষড়যন্ত্র ছিল। কতিপয় সেনা সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এটি মোটেও সঠিক তথ্য নয়।

গতকাল বুধবার রাজউক মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রাজউক শ্রমিক-কর্মচারী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এ জাতি যাতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে এমন ঘৃণ্য উদ্দেশেই বঙ্গবন্ধুর রক্তের সম্পর্কের সকলকেই ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল। সৌভাগ্যক্রমে দেশে না থাকায় বঙ্গবন্ধুর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

রাজউক শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয় এবং বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র ছিল: গণপূর্ত মন্ত্রী !

আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭