রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে মুল্যবৃদ্ধির দাবীতে শরীরে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  পাটের দাম মণপ্রতি ২৫’শ টাকা করার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে একটি কৃষক সংগঠন। এ সময় তারা গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কে এ কর্মসূচী পালন করে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি প্রতিষ্ঠান। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা তালিব বাশার নয়ন, নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, আসাদুজ্জামান, কৃষক আক্কাস আলী ও ইসাহাক আলী প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ঝিনাইদহ সদর, শৈলকুপা, ও মাগুরা সদর উপজেলার ৯ টি ইউনিয়নের  পাটচাষী কৃষক-কৃষাণী ও কৃষক নেতা-নেতৃগণ। কৃষকের এই ন্যায্য দাবীর প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী এবং উন্নয়নকর্মীগণও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, কৃষিপণ্যের মূল্য নির্ধারণের জন্য কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক ব্যবহৃত ফরমেটে ঝিনাইদহ ও মাগুরা অঞ্চলের পাটচাষীদের তথ্য জরিপ ও বিশ্লেষনের ভিত্তিতে এবার পাটের মনপ্রতি উৎপাদন খরচ পড়ছে ২,৩৩২ টাকা। অথচ বাজারে পাটের দাম ১৫’শ টাকারও কম। প্রতিমণ পাঠ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১৭’শ থেকে ১৮’শ টাকা কিন্তু বর্তমানে পাটের মুল্যে ১৫’শ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতিমণ পাটের মুল্যে ২৫’শ টাকা নির্ধারণের দাবী জানান বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ঝিনাইদহে মুল্যবৃদ্ধির দাবীতে শরীরে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭