বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে ৩৮ মিলিমিটার। বৃষ্টির এ ধারা সারাদেশে নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এ বৃষ্টি হচ্ছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড !

আপডেট সময় : ১০:৪৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭