বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার শেখ হাসিনা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এছাড়া শোক বার্তায় তিনি বলেন, এই জননেতার মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতাকে।

যশোর-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুমের জানাজা আজ সকাল ১১টায় সংসদ ভবনে, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, বাদ আসর যশোর শহরে এবং বাদ মাগরিব মনিরামপুরে অনুষ্ঠিত হবে। বাদ এশা খুলনার ডুমুরিয়ায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক

বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক !

আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭