রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে বন্যায় ৩ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব

  • Nil Kontho
  • আপডেট সময় : ০২:৩৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢল  ও ভারী বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি না পেলেও কমেনি । বৃহস্পতিবার যমুনার পানি  বিপদসীমার ১৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৪৮ টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১৫৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এ পর্যন্ত ৬হাজার ৬ শত  ২৩ জন বানভাসী মানুষ আশ্রয় গ্রহন করেছে । বন্যা কবলিত এলাকা গুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের মাঝে আতংক বিরাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, যমুনার পানি আজ বৃদ্ধি পায় নাই। তিনি আরো জানান জেলার মোট ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাধের মধ্যে ৬/৭ কিলোমিটার ঝুকির মধ্যে রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার বন্যা নিয়ন্ত্রণ বাধের ঝুকিপুর্ন এলাকা গুলো নজরদারীতে রেখেছে। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ টি উপজেলার ৭৭ হাজার ৮শ’ পরিবারের ৩ লাখ ৪০ হাজার ৭শ’ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ১২ লাখ ৪০ হাজার টাকা ও ১৮২ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সিরাজগঞ্জে বন্যায় ৩ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব

আপডেট সময় : ০২:৩৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭