মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় বন্যার পানি ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচিতে দুই শিশু ও বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া এক শিশুর মৃত্যু হয়। এরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নিরব (৬) একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮) ও উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আলামিন হোসেনের ছেলে ফাহিম হোসেন (২)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নাগগাতী গ্রামে বন্যার পানিতে নেমে নিখোঁজ হয় শিশু নিরব। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে বওড়া গ্রামে বাড়ির পাশে পুকুরে অন্য শিশুদের সাথে গোসল করতে নামে শিশু হযরত আলী। এরই এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে বুধবার বিকালে উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে ফাহিমকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে সন্ধ্যার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে পাওয়া যায়। পরে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপর দিকে  সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩০) নামে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচিতে উপজেলার জামান টেক্সটাইল মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাঁত শ্রমিক শফিকুল ইসলাম বেলকুচি উপজেলার বরধুল ইউনিয়নের বেন্না বাড়ি গ্রামের মনসের আলীর ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বেলকুচি উপজেলার শেরনগর পশ্চিমপাড়া গ্রামে জামান টেক্সটাইল মিলে পাওয়ারলুমে কাজ করছিলেন শফিকুল ইসলাম। এরই এক পর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় টেক্সটাইল মিলের অন্য শ্রমিকরা চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭