রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩ লাখ মানুষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করছে। দেশে চলমান বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি এখন পর্যন্ত বন্যায় প্রায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রন্ত হয়েছেন।

বন্যা কবলিত ২১ জেলায় ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর ফসলেরও ক্ষতি হয়েছে। আর এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বানভাসি মানুষের কষ্ট লাঘবে স্থানীয় প্রশাসনকে আন্তরিক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে মন্তব্য করে গোলাম মোস্তফা আরো জানান, চলমান বন্যায় প্রায় ৭ লাখ ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বন্যার্তদের আশ্রয়ের জন্য ১ হাজার ৫৯৯টি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ৯ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। নগদ অর্থ দেয়া হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ। আর ১৬ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩ লাখ মানুষ !

আপডেট সময় : ১১:১২:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭