রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বন্যার কারণে দেশে যে সৃষ্ট সমস্যা মোকাবিলায় সরকার সক্ষম: অর্থমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১০:২৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বন্যার কারণে দেশে যে সমস্যা তৈরি হয়েছে সেটি মোকাবিলায় সরকার সক্ষম জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আকস্মিক বন্যার কারণে অনেক অসুবিধা হয়। বর্তমানে দেশে চাল আমদানিটা অনেক বেশি।

চালের দামও সারা বিশ্বে অনেক বেড়ে গেছে। তারপরও আমাদের এই চাল আনতেই হবে।

তিনি বলেন, দেশের মানুষকে সুখে রাখতে আমাদের চাল আমদানি করতে হবে। বাংলাদেশ এখন অভাবে নেই। সাময়িক একটা অসুবিধার সৃষ্টি হয়েছে। তাতে অতিরিক্ত পয়সা লাগতে পারে। সেটা খরচ করার সক্ষমতা আমাদের আছে।

বুধবার দুপুরে হোটেল পূর্বাণীতে ‘সোনালী ব্যাংক ও প্রাণ ডেইরি হাব গাভি পালন ঋণ কর্মসূচির সফল বাস্তবায়ন’ লক্ষ্যে সোনালী ব্যাংক ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রায় আট বছর আমরা কনসেস্টেন্ট ইকনোমির মধ্যে আছি। এর প্রধান বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক বছরই প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধির হার ৬ শতাংশ থেকে বেড়ে এখন ৭ শতাংশে পৌঁছেছে। তবে তারও একটু বেশি আশা করছি আমরা। একটা দেশের চরিত্র পরিবর্তন ও একটা দেশের মানুষের সুখ হাসিল করার জন্যে যা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে কনসেস্টেন্ট গ্রোথ। বিগত আট বছর ধরে আমরা আমাদের কনসেস্টেন্ট গ্রোথ ধরে রেখেছি। আশা আগামী দুই বছরও এই গ্রোথ ধরে রাখতে পারব।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য শেষে তার উপস্থিতিতে উন্নত জাতের গাভী পালন ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের সহজ শর্তে জামানতবিহীন ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রতিষ্ঠান দুটির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, প্রাণ এর চুক্তিবদ্ধ খামারিদের গাভী ক্রয়, শেড স্থাপন, মিল্কিং মেশিন, চপার মেশিন, দুধ বহনের অ্যালুমিনিয়াম ক্যানসহ খামার ব্যবস্থাপনার আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে এ ঋণ প্রদান করা হবে।

চুক্তি স্মাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, সোনালী ব্যাংকের পরিচালনাপর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুল, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বন্যার কারণে দেশে যে সৃষ্ট সমস্যা মোকাবিলায় সরকার সক্ষম: অর্থমন্ত্রী !

আপডেট সময় : ০৭:১০:২৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭